আমাদের বিশ্বাস
আমরা বিশ্বাস করি, চিকিৎসা সেবা খোঁজা মানুষের জন্য কঠিন হওয়া উচিত নয়। একজন রোগী বা রোগীর পরিবারের মানুষ যখন চিন্তিত অবস্থায় থাকে, তখন তাদের সবচেয়ে বেশি দরকার হয় সহজ, পরিষ্কার এবং নির্ভরযোগ্য তথ্য।
সেবা প্লাস সেই জায়গায় মানুষের পাশে দাঁড়াতে চায়।
আমাদের উদ্দেশ্য শুধু একটি app বা website তৈরি করা নয়, বরং এমন একটি স্বাস্থ্যসেবা সহায়ক system তৈরি করা— যেখানে মানুষ সহজে সঠিক ডাক্তার, সঠিক হাসপাতাল এবং সঠিক সেবা খুঁজে পাবে।
সংক্ষিপ্ত পরিচিতি
সেবা প্লাস হলো বাংলাদেশের মানুষের জন্য একটি digital healthcare service platform, যেখানে user তার রোগের ধরন, এলাকা বা হাসপাতালের নাম দিয়ে সহজে doctor ও hospital খুঁজে পাবে, doctor booking করতে পারবে এবং digital token-এর মাধ্যমে serial/status দেখতে পারবে। আমাদের লক্ষ্য হলো চিকিৎসা সেবা খোঁজার প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করা।